শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি ভোলায় দাফন সম্পন্ন


চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত চার যাত্রীকে নিজ নিজ এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতদের দাফনের জন্য ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

২৭ ডিসেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ 

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি ভোলায় দাফন সম্পন্ন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কালে নিহতদের নিজ নিজ বাড়ি এলাকায় জানাযা শেষে তাদেরকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। এদিকে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেই ঢাকা থেকে নিহতদের মরদেহ নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা ককরেন স্বজনরা। শনিবার সকালে নিজ নিজ বাড়িতে মরদেহ পৌঁছায়। পরে শনিবার সকাল ১০ টার দিকে লালমোহনের বদরপুর ইউনিয়নের কাজিরাবাদ গ্রামের নিজ বাড়ির পাশের বাবুল বিশ্বাস জামে মসজিদের সামনে নিহত আবদুল গণির জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সকাল সাড়ে ১০ টায় একই গ্রামের স্থানীয় মান্নান মাস্টার বাড়ি জামে মসজিদের সামনে জানাযা শেষে মসজিদের কবরস্থানে দাফন করা হয়। বেলা ১১ টার দিকে লালমোহন উপজেলার কচুয়াখালী গ্রামের নিহত পোশাক শ্রমিক মোসা. রিনার জানাযা হাজিবাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হয়। অপর নিহত হানিফ মাঝির জানাযা চরফ্যাসন উপজেলার আহমদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের দালাল বাড়ি জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, লঞ্চ দুর্ঘটনায় নিহত চারজনের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চাঁদপুরের হাইমচরের হরিনাঘাট এলাকার মেঘনা নদীতে ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ ও ঢাকা থেকে বরিশালের ঝালকাঠিগামী এমভি অ্যাডভেঞ্চার-৩ লঞ্চের সংঘর্ষে চার যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়। এ ঘটনায় জাকির সম্রাট-৩ লঞ্চটির দোতলার মাঝামাঝি স্থান দুমড়ে মুচরে যায়। এ ঘটনায় নৌ পুলিশ অ্যাডভেঞ্চার-৩ লঞ্চের চারজনকর্মীকে আটক করেন।