বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান


দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শূন্য হওয়া পদে সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

৯ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ 

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

এ উপলক্ষে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এ অবস্থায় দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। এর মধ্য দিয়ে তিনি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তারেক রহমান দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও রাজনৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিএনপির রাজনৈতিক নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

এদিকে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।