এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৯ জানুয়ারী ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে বেগম খালেদা জিয়ার নামে পরিচিত হবে। বৃহস্পতিবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি। প্রবাসী বাংলাদেশিরা একে গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন।
হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও স্ট্রিট এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদিত হয়। বর্তমানে হ্যামট্রমিক সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। তাঁদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই এই নামকরণ সম্ভব হয়েছে বলে জানা গেছে।
প্রবাসী নেতৃবৃন্দের মতে, এটি শুধু একটি সড়কের নতুন নাম নয়; বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র ও নেতৃত্বের এক আন্তর্জাতিক দলিল। এতে করে প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আরও দৃশ্যমান ও স্থায়ী রূপ পেল।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো নেতার নামে সড়কের নামকরণ এই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে বেগম খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় মার্কিন মুলুকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায় আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো।