এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৩ জানুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৩জানুয়ারি সকাল ১০টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি বা অসঙ্গতি পাওয়া যায়নি। সে কারণে নির্বাচন বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
২৯ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বগুড়া-৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী হিসেবে মনোনয়নপত্রটি জমা দেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে বগুড়া সদরসহ জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলীয় সূত্র জানায়, পরবর্তী নির্বাচনী কর্মসূচি ও প্রচারণা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।