এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, শোক পালনকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময় দলের সব স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি দেশনেত্রীর রূহের মাগফিরাত কামনায় প্রতিটি দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে শোকাহত। এই শোক আমরা সাত দিনব্যাপী পালন করব।”
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।