এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৮ ডিসেম্বর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করবেন তিনি।
অন্যদিকে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এরপর বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন আন্দালিব রহমান পার্থ।
উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী ও প্রয়াত রাজনীতিক নাজিউর রহমান মঞ্জুরও এই আসনের সংসদ সদস্য ছিলেন।
এর আগে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন- বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।