এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৬ ডিসেম্বর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি বিকেল পৌনে ৫টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান।
কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষস্থানীয় নেতারা এবং বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় তারা প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
লাল-সবুজ রঙে সজ্জিত একটি বাসে করেই তারেক রহমান জিয়া উদ্যানে যান। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে তার গাড়িবহর ধীরগতিতে চলতে থাকে। সকাল থেকেই শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে তারা সেখানে অবস্থান নেন।
বাবার কবর জিয়ারত শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কর্মসূচি গ্রহণ করেছেন। এ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরে সর্বোচ্চ নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তাকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় স্থাপিত একটি মঞ্চে নেওয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দীর্ঘ ১৭ বছর পর দলের শীর্ষ নেতার দেশে ফেরাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তারেক রহমানের এই প্রত্যাবর্তন ও কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আবেগ লক্ষ্য করা গেছে।