শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী'র মনোনয়নপত্র সংগ্রহ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে দলীয় নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

২১ ডিসেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ 

পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী'র মনোনয়নপত্র সংগ্রহ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
বিএনপির কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, পঅন্য 9 বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার উপস্থিত থেকে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বিএনপির সভাপতি হাজী হুমায়ুন0 সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়ন পত্র সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এই আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য,উপজেলা নির্বাচন অফিস সূত্রে জনা যায়, কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২’টি পৌর সভায় ভোটার দুই লক্ষ চৌদ্দ হাজার ৪৮১জন। পুরুষ ভোটার-১০৮৮৩৬, মহিলা ভোটার-১০৫৬৪৫ জন এবং রাঙ্গাবালী উপজেলা ৫টি ইউনিয়নে ৯৪ হাজার ৮৬৪ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার-৪৭৬৬১, মহিলা ভোটার-৪৭২০৩ জন।