এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৫ ডিসেম্বর ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে চিকিৎসকদের নিশ্চিত মতামত প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে রোববার (৭ ডিসেম্বর) তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করবেন।
তিনি বলেন, “বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। কারিগরি ত্রুটির কারণে এর আগমন বিলম্বিত হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা এক দিন পেছাতে হয়েছে।”
আগের পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন বলে জানানো হয়েছিল। সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকায় এসেছিলেন।
গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
বিএনপি নেতারা আশা করছেন, চিকিৎসকদের মতামত অনুকূলে থাকলে বেগম জিয়া দ্রুত বিদেশে যাত্রা করতে সক্ষম হবেন।