চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
৬ জানুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও দেশের বাইরে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, দেশ-বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
নিবন্ধিত ভোটারদের মধ্যে দেশের ভেতর থেকেই নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৩৫ জন। এছাড়া কারাবন্দী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন।
প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ নভেম্বর। এই অ্যাপের মাধ্যমে শুধু প্রবাসী ভোটাররাই নয়, দেশের ভেতরে থাকা তিন শ্রেণির ভোটারও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এরা হলেন-
নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই ভোটাররা তাদের দেওয়া ভোট ফিরতি ডাকযোগে পাঠাতে পারবেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভোটাররা আসনভিত্তিক প্রার্থীদের তালিকা, নাম ও প্রতীক দেখতে পাবেন। এরপর নির্ধারিত স্থানে ‘টিক’ চিহ্ন দিয়ে তারা তাদের ভোট প্রদান করবেন।
এদিকে নির্বাচন কমিশন চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।