চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
২ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশের ভেতরে অথবা দেশের বাইরে অবস্থানরত সব আসামিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ২ জানুয়ারি বিকাল ৪টায় ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘শহীদ শরীফ ওসমান হাদি’ নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌ উপদেষ্টা বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডের বিষয়ে অত্যন্ত সিরিয়াস। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ থেকেও আসামিদের ফিরিয়ে এনে বিচার করা হবে। হাদি হত্যার পেছনে যারা রয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি হাদির মৃত্যুর পরপরই তিনি নলছিটির গুরুত্বপূর্ণ এই লঞ্চ টার্মিনালটির নাম শহীদ শরীফ ওসমান হাদির নামে নামকরণের সিদ্ধান্ত নেন। নৌ উপদেষ্টা হিসেবে বিষয়টি তার এখতিয়ারের মধ্যে থাকায় তিনি দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।’
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নলছিটির মানুষের জন্য এই লঞ্চঘাট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। তাই এটি যেন অন্য কোনো নামে নামকরণ না হয় এবং স্থায়ীভাবে শহীদ হাদির নামেই থাকে- সে উদ্দেশ্যেই আমি নিজে এখানে উপস্থিত হয়েছি।ওসমান হাদি শুধু একটি এলাকার নয়, তিনি দেশ ও বিশ্বের সম্পদ। জনগণের ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সঙ্গে তার নাম যুক্ত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম তার আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানতে পারবে।’
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নৌ উপদেষ্টা বলেন, ‘দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে।’ হাদি হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনও পলাতক রয়েছে, তারা দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, প্রতিদিন শত শত মানুষ এই লঞ্চ টার্মিনাল ব্যবহার করে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নাম হাদির নামে রাখার মাধ্যমে তার আত্মত্যাগকে চিরস্মরণীয় করা হয়েছে। হাদি এখন শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও পরিচিত একটি নাম। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আন্দোলন-সংগ্রামে তার নাম উচ্চারিত হবে।
নৌ উপদেষ্টা বলেন, ‘হাদি সততা ও নিষ্ঠার জন্য নিজের জীবন দিয়েছেন। সেই আদর্শ বাস্তবায়ন করতে না পারলে তা হবে তার রক্তের সঙ্গে বেইমানি।’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, শহীদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি, দুলাভাই মো. আমির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে নলছিটি মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আতিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।