পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২৮ নভেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের সময় আরব আমিরাতে আটক হওয়া বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আরও ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে… অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।”
তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে ৭ আগস্ট আবুধাবীতে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করে ২৫ জন বাংলাদেশের বন্দির বিস্তারিত তথ্য রাষ্ট্রদূত হস্তান্তর করেন। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর ড. আসিফ নজরুল দেশটির মিনিস্টার অব জাস্টিস আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নোয়ামির কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠান।
দূতাবাসের ধারাবাহিক যোগাযোগ ও কূটনৈতিক আলোচনার পর ২২ সেপ্টেম্বর আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ২৫ জন বন্দির পাসপোর্ট ও ভিসা তথ্য চায়, যা দূতাবাস ৩০ সেপ্টেম্বর নোট ভারবালের মাধ্যমে পাঠায়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় বহু বাংলাদেশি প্রবাসীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আরব আমিরাতের আদালত। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে তাদের সাজা মওকুফের অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় প্রথম দফায় ১৮৮ জন প্রবাসীকে মুক্তি দেওয়া হয়।