পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১৯ নভেম্বর ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পুনর্বিন্যাসের বিষয়ে আলোচনা করতে জাতীয় বেতন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসছে। আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় বেতন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে বৈঠকে বিদ্যমান বেতন–ভাতা, সুবিধা ও সার্বিক কাঠামো পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের অগ্রগতি তুলে ধরা হবে। একই সঙ্গে সচিবদের মতামত ও প্রস্তাবও গ্রহণ করবে কমিশন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পুনর্বিন্যাসের জন্য কমিশন সুপারিশ চূড়ান্ত করতে কাজ করছে।
এর আগে ১ থেকে ১৫ অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন–সমিতির কাছ থেকে প্রশ্নমালার মাধ্যমে অনলাইনে মতামত সংগ্রহ করে কমিশন। এসব মতামত বিশ্লেষণ করেই বেতন কাঠামো পুনর্গঠনের প্রস্তাব তৈরি করা হচ্ছে।
এদিকে, বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া হলে তা দেশের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছে ১২ দলীয় জোট—যা বর্তমানে অর্থনৈতিক নীতিনির্ধারণ নিয়ে চলমান আলোচনাকে আরও তীব্র করেছে।