পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১৪ আগস্ট ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
গনঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে মত বিনিময় সভায় গন অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, বোয়ালমারী উপজেলা সভাপতি লাবলু শরীফ, হরিপুর সদর উপজেলা সভাপতি রাজু আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনি শেখ, ভাঙ্গা উপজেলার আহ্বায়ক আনিসুর রহমান, গনঅধিকার পরিষদের সভাপতি হৃদয় আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, বোয়ালমারী উপজেলার সদস্য সচিব আনিসুর রহমান মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী ও সালথা উপজেলা শাখা সভাপতি ফারুক ফকির প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গণঅধিকার পরিষদের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং বলেন আমরা বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছি। গত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে ফরিদপুর কে জিম্মি করে রেখেছিল। তারা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করলেও ফরিদপুরের রাস্তাঘাটসহ অবকাঠামোর তেমন কোন উন্নয়ন করে নাই। ফ্যাসিস্ট হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করে মাফিয়া রানী নামে দেশে পরিচিত লাভ করে দেশ থেকে পালিয়ে গেছে। ভবিষ্যতে আর কোন ফ্যাসিস্টে যেন জন্ম নিতে না পারে সেই ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। বক্তারা বলেন গত এক বছরে দেশে দৃশ্যমান কোন উন্নতি দেখা যায়নি। দেশের সার্বিক অবস্থা আমরা যা প্রত্যাশা করেছিলাম তা পূরণ হয়নি । এখনো আমাদের বিভিন্ন দাবি আদায়ের জন্য মাঠে নামতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে । অথচ আমরা এটা প্রত্যাশা করিনি। বক্তারা বলেন আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর তাই এখন থেকেই সবাইকে দলের পক্ষে কাজ করতে হবে । জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন ছাড়া নির্বাচনে জয়লাভ করা সম্ভব হবে না।