পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১ মার্চ ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
জাতীয় ভোটার দিবসের তারিখ পুনর্নির্ধারণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে ২ মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হলেও তা পরিবর্তন করে আবারও ১ মার্চ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
রবিবার এ বিষয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ভোটার দিবসের তারিখ পরিবর্তনের বিষয়ে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে জাতীয় ভোটার দিবস কবে পালিত হবে।
ইসি কর্মকর্তারা জানান, ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভায় সদস্য রাষ্ট্রগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের পর বাংলাদেশেও জাতীয় ভোটার দিবস উদযাপনের উদ্যোগ শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০১৯ সালে প্রথমবারের মতো ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হয়। তবে ১ মার্চ ‘বিমা দিবস’ থাকায় দিবস দুটির মধ্যে সমন্বয় আনতে ২০২০ সালে ভোটার দিবসকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে ২ মার্চ নির্ধারণ করা হয়।
এখন আবারও ১ মার্চে দিবসটি ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ইসি। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।