ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২৮ ডিসেম্বর ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের জোটে আরও দুটি রাজনৈতিক দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, নতুনভাবে জোটে যুক্ত হওয়া দল দুটি হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধানসহ জোটভুক্ত আট দলের শীর্ষ নেতারা।
তবে এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “একটু আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে। তারা এই মুহূর্তে সংবাদ সম্মেলনে আসতে পারেননি। এনসিপি নিজস্ব সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি অফিসিয়ালি ঘোষণা দেবে।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সমমনা দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই এই জোট সম্প্রসারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আগামী দিনে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই রাজনৈতিক জোট একসঙ্গে কাজ করবে।