চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
৭ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ জেলা। উত্তরের হিম বাতাসের সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদের জনজীবন। শীত নিবারণের জন্য অনেকেই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করছেন। এদিকে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা কাজে যেতে না পারায় আয়-রোজগার কমে গেছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া নওগাঁর জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। বুধবার সকাল ৬টায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সারা দেশের সর্বনিম্ন।
বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।