বিপিএলে ফিক্সিংয়ের সত্যতা পেল বিসিবি, চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
৯ মে ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি ধীরে কমতে শুরু করেছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আগামী তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার (৮ মে) প্রকাশিত কেন্দ্রটির নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, সকাল ৯টায় সুনামগঞ্জের নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমী বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে জেলার হাওর অঞ্চলে নদীর পানি ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে কমছে।
নেত্রকোণার বিভিন্ন নদ-নদীতেও পানি ওঠানামা করছে। ধনু-বাউলাই নদীর পানি খালিয়াজুড়ি পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে ছিল। অন্যদিকে ভূগাই-কংস নদীর পানি জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৩০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার ওপরে পৌঁছায়। এছাড়া সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। মগরা নদীর পানি নেত্রকোণা পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে ৭৯ সেন্টিমিটার ওপরে এবং আটপাড়া পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
হবিগঞ্জ জেলার কালনি-কুশিয়ারা নদীর পানি আজমিরীগঞ্জ পয়েন্টে ১৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে সুতাং নদীর পানি সুতাং রেলওয়ে ব্রিজ পয়েন্টে ২০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর ছিল।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজান এবং হাওর অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বলেন, “বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নদ-নদীর পানি ধীরে ধীরে নামছে। আগামী তিন দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।”
বুলেটিনে আরও বলা হয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন কমতে পারে। এতে সুনামগঞ্জের কুশিয়ারা অববাহিকার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নেত্রকোণার ভুগাই-কংস, সোমেশ্বরী এবং ধনু-বাউলাই নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। এতে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলেও পরিস্থিতির উন্নতি হতে পারে।
অন্যদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু নদীর পানি আগামী এক দিন বাড়লেও পরবর্তী দুই দিন কমতে পারে। একইসঙ্গে খোয়াই, জুড়ি ও সুতাং নদীর পানি আগামী তিন দিন কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।