এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২২ নভেম্বর ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, খান্দার বাজার, কলোনী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নতুন শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম আগের মতোই বেশি। বাজারে প্রতি কেজি বেগুন ১০০–১২০ টাকা, দেশি পেঁয়াজ ১১০ টাকা, নতুন পাতা পেঁয়াজ ৮০–১০০ টাকা, কাঁচমরিচ ১৪০–১৬০ টাকা, শিম ১২০ টাকা, ঝিংগা ৮০ টাকা, শশা, করলা ও গাজর ১০০ টাকা এবং টমেটো ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
আলুর দাম মানভেদে ২০–২৫ টাকা, নতুন আলু ২৪০–২৫০ টাকা, পটল, ফুলকপি ও বাঁধাকপি ৫০–৬০ টাকা, মূলা ৪০ টাকা, দেশি আদা ১৬০ টাকা, দেশি রসুন ১৪০ টাকা এবং শুকনা মরিচ ৩০০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।
এছাড়া শহরের ফতেহ আলী বাজারে ডিমের হালি ৪২ টাকা, দেশি মুরগির কেজি ৫২০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা এবং ককরেল মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজাবাজারে বাজার করতে আসা সূত্রাপুর এলাকার আমজাদ হোসেন বলেন, "৬০–১০০ টাকার কমে সবজি মিলছে না। বাজারে শীতকালীন সবজি উঠলেও দাম কমছে না। এই সময়ে দাম এমন চড়া হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ খুবই বিপাকে পড়েছেন।"
বাণিজ্যিকরা জানিয়েছেন, সম্প্রতি টানা বৃষ্টির কারণে অনেক সবজির ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে দাম বেশি রাখা হচ্ছে।