এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল বিক্রি বা হস্তান্তরের আগে সংশ্লিষ্ট হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জানুয়ারি থেকে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পুরোপুরি কার্যকর করা হয়েছে। এনইআইআর চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
বিটিআরসি জানায়, নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইল ফোনে সিম পরিবর্তন করা হলে অথবা ফোনটি অন্যের কাছে বিক্রি বা হস্তান্তরের আগে অবশ্যই হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে ডি-রেজিস্ট্রেশন করতে হবে।
ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম কেনার সময় ব্যবহৃত ডকুমেন্ট অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে বলে জানিয়েছে কমিশন।
ডি-রেজিস্ট্রেশনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সহায়তার জন্য বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।
বিটিআরসি মনে করছে, এ উদ্যোগ মোবাইল ফোনের অবৈধ ব্যবহার রোধের পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।