চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
১৬ নভেম্বর ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ
আগামী ২৬ ডিসেম্বরের পর দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। তবে এর আগে যারা অনিবন্ধিত বা ডাটাবেইজে না-থাকা ফোন ব্যবহার করছেন, তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রবিবার (১৬ নভেম্বর) এক বার্তায় বিটিআরসি জানায়, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হতে যাচ্ছে। এই সিস্টেম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ১৬ ডিসেম্বরের পূর্বে দেশের নেটওয়ার্কে যে সব মোবাইল হ্যান্ডসেট ব্যবহার হয়েছে—বৈধ, অবৈধ বা ডাটাবেইজে না পাওয়া—সবই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং সচল থাকবে।
বিটিআরসি জানায়, জনস্বার্থে আগে ব্যবহৃত সব হ্যান্ডসেটকে স্বয়ংক্রিয় নিবন্ধনের সুযোগ দেওয়া হলেও ১৬ ডিসেম্বরের পর নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ ও অনিবন্ধিত হ্যান্ডসেট আর চালু হবে না। ডিসেম্বরের পর অনিবন্ধিত IMEI যুক্ত ডিভাইস নেটওয়ার্কে সেবা পাবে না।
কীভাবে মোবাইল ফোনের বৈধতা যাচাই করবেন?
গ্রাহকের সুবিধার জন্য বিটিআরসি সহজ পদ্ধতিতে বৈধতা যাচাইয়ের নির্দেশনা দিয়েছে—
মোবাইলের IMEI নম্বর জানতে ডায়াল করুন *#06#
মেসেজ অপশনে গিয়ে লিখুন: KYD <space> IMEI নম্বর
পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে
ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে হ্যান্ডসেটটি বৈধ কিনা।
সহায়তার জন্য যোগাযোগ
NEIR সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তার জন্য—
বিটিআরসি হেল্পডেস্ক: ১০০
সকল অপারেটরে ডায়াল কোড: *16161#
অপারেটর কাস্টমার কেয়ার: ১২১
তথ্য ভিজিট: neir.btrc.gov.bd
বিটিআরসি বলছে, NEIR চালুর মাধ্যমে অবৈধ মোবাইল আমদানি, চুরি ও নকল ডিভাইসের প্রবেশ রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে গ্রাহকের স্বার্থরক্ষায় বাজার নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে।