চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
৫ নভেম্বর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে। প্রস্তাবিত এই আইনে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপ, টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকার সুরক্ষায় একাধিক আধুনিক ও যুগোপযোগী বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয়েছে, খসড়াটি অংশীজন ও সাধারণ জনগণের মতামত গ্রহণের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।
খসড়ায় উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট বন্ধের সুযোগ সীমিত করে নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রযুক্তি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বিদ্যমান আইনে যুগোপযোগী পরিবর্তন আনার প্রস্তাব রাখা হয়েছে।
অংশীজন ও সাধারণ নাগরিকরা ১৫ নভেম্বরের মধ্যে ই-মেইল (secretary@ptd.gov.bd) অথবা ডাকযোগে সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকার ঠিকানায় মতামত পাঠাতে পারবেন।