‘সরকারকে অপসারণের সময় এসেছে’-শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর রাহুল গান্ধী
৭ নভেম্বর ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর প্রথম সেঞ্চুরি করলেন কুইন্টন ডি কক—যা তার ক্যারিয়ারের ২২তম শতক। তার দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডেতে ২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা জয়ের বন্দরে পৌঁছে যায় মাত্র দুই উইকেট হারিয়ে।
টনি ডি জর্জির সঙ্গে ডি কক গড়েন ১৫৩ রানের দুর্দান্ত জুটি। তার আগে লুহান-দ্রে প্রিটোরিয়াসের সঙ্গে গড়া ৮১ রানের উদ্বোধনী জুটি ম্যাচের ভিত্তি মজবুত করে দেয় । অপরাজিত থেকে ১২৩ রানের ইনিংস খেলেন ডি কক। জয় আসে ৫৯ বল হাতে রেখে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২৬৯ রান করে।
সাইম আয়ুব (৫৭) ও আগা সালমান (৫৮) হাফসেঞ্চুরি করলেও রান তোলার গতি ছিল ধীর। শেষদিকে মোহাম্মদ নওয়াজের ৫৯ রানের ইনিংসে ভর করে দল লড়াইয়ের পুঁজি পায়।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নান্দ্রে বার্গার, নিয়েছেন ৪ উইকেট।এনকাবায়োমজি পিটারও অসাধারণ বোলিংয়ে পেয়েছেন ৩ উইকেট।
এতে সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের নির্ণায়ক তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে শনিবার ফয়সালাবাদে। এই ম্যাচ দিয়েই শেষ হবে দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর।