পল্লবীতে শিশু রামিসা হত্যা: মাদক, জুয়া ও পরকীয়া-খুনি সোহেল রানার অতীতজুড়ে শুধুই অপরাধ
২৪ মে ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠের সমীকরণ স্পষ্ট হতে শুরু করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের যে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে না।
তফসিল ও তালিকা অনুযায়ী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি–১–এ রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগের তিনটি পদের বিপরীতে মাত্র তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো অতিরিক্ত প্রার্থী না থাকায় এই তিন বিভাগে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। একই চিত্র দেখা গেছে ক্যাটাগরি–৩–এও, যেখানে সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার কাউন্সিলরদের কোটা থেকে একজন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। সেখানেও একক প্রার্থী থাকায় বিনা বাধায় তার বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে ঢাকা বিভাগের দুই পরিচালক পদেও লড়াই ছাড়া নির্বাচনের জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। এই বিভাগে দুটি পদের জন্য তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই–বাছাইয়ের পর নির্বাচন কমিশন একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করে। কমিশন সূত্র জানিয়েছে, প্রস্তাবক ও সমর্থকের জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় ওই প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তবে নিয়মানুযায়ী তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। আপিল মঞ্জুর না হলে এখানেও বাকি দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পেয়ে যাবেন।
বিভাগীয় পর্যায়গুলোর মধ্যে কেবল চট্টগ্রাম ও খুলনা বিভাগে পরিচালক পদে একাধিক প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া বরিশাল বিভাগের একটি মাত্র পরিচালক পদের জন্য নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন দুইজন প্রার্থী।
অন্যদিকে, নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ ও মূল লড়াইটি হবে ক্যাটাগরি–২–এ। ঢাকার মেট্রোপলিটন এলাকার ৭৬টি ক্লাবের মধ্য থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হবেন এই ক্যাটাগরিতে। এখানে যাচাই–বাছাই শেষে মোট ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে এই ১২টি পদের জন্য বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, সব মিলিয়ে বর্তমানে বৈধতা পাওয়া ৩৩ জন প্রার্থীর মধ্য থেকে ভোটের মাধ্যমে চূড়ান্তভাবে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর বাইরে বাকি দুইজন পরিচালককে সরাসরি মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই ২৫ জন পরিচালকের ভোটের মাধ্যমেই পরবর্তীতে নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি।
তবে এবারের নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে ক্রীড়াঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। প্রার্থীদের প্রোফাইল বিশ্লেষণ করে বিশ্লেষকরা ধারণা করছেন, ক্রিকেটীয় ব্যবস্থাপনায় নতুন এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী বা সংযুক্ত ব্যক্তিদের সংখ্যাই নতুন বোর্ডে বেশি হতে যাচ্ছে, যা দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নীতিনির্ধারণে নতুন মাত্রা যোগ করতে পারে।