জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রাপ্তি এবং আসনের হিসেব নিকেশে এক চমকপ্রদ সমীকরণ ফুটে উঠেছে। দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াত জোটের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান মাত্র ২.৭ শতাংশ হলেও, সংসদীয় আসনের ক্ষেত্রে তৈরি হয়েছে বিশাল এক ব্যবধান।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট মোট ৩ কোটি ৫৩ লাখ ভোট পেয়ে বাজিমাত করেছে। অন্যদিকে, এককভাবে বা নিজস্ব জোটে লড়াই করা জামায়াত ইসলামী পেয়েছে ৩ কোটি ৪৩ লাখ ভোট। অর্থাৎ, জনপ্রিয়তার বিচারে দুই জোটের ভোটের পার্থক্য মাত্র ১০ লাখ, যা শতাংশের হিসেবে মাত্র ২.৭%।
প্রাপ্ত ভোটের তুলনামূলক চিত্র:
বিএনপি জোট: ৪৬.৬% (৩ কোটি ৫৩ লাখ)
জামায়াত জোট: ৪৩.৯% (৩ কোটি ৪৩ লাখ)
স্বতন্ত্র ও অন্যান্য: ৯.৫%
ভোটের সংখ্যায় কাছাকাছি থাকলেও সর্বোচ্চ ভোটপ্রাপ্ত বিজয়ী নির্বাচনী পদ্ধতির কারণে আসনের হিসেবে বিএনপি জোট বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে। যেখানে বিএনপি জোট পেয়েছে ২১৪টি আসন, সেখানে জামায়াত জোটের পেয়েছে মাত্র ৭৭টি আসন।
মাত্র ২.৭ শতাংশ ভোট বেশি পেয়েও বিএনপি জোট জামায়াতের চেয়ে ১৩৭টি আসন বেশি লাভ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের ভোট নির্দিষ্ট কিছু এলাকায় ঘনীভূত থাকায় তারা সামগ্রিক ভোট বেশি পেলেও আসন সংখ্যায় তার প্রতিফলন ঘটাতে পারেনি। অন্যদিকে বিএনপি জোটের ভোট সারা দেশে সুষমভাবে বণ্টিত থাকায় তারা বেশি আসনে জয়ী হতে পেরেছে।
নির্বাচনে বড় দুই শক্তির বাইরে অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থীরা খুব একটা সুবিধা করতে পারেনি।
স্বতন্ত্র প্রার্থী: ৬.৫% ভোট।
জাতীয় পার্টি ও অন্যান্য: ১.৭% ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১.৩% ভোট।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল বাংলাদেশ এর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং সরকার গঠন ও সংসদে বিরোধী শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলবে।