বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় মোট ৫০টি রাজনৈতিক দল। এর মধ্যে মাত্র নয়টি দল সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছে। নির্বাচন কমিশনের নিবন্ধিত দল সংখ্যা ৬০টি হলেও কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি। এছাড়া দলটির দীর্ঘদিনের জোটসঙ্গীসহ মোট আটটি নিবন্ধিত দল ভোটে যায়নি।
তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি (জাপা)সহ বিভিন্ন দল নির্বাচনে অংশ নেয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আদালতে মামলা থাকায় দুইটি আসনের ফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ফলে ২৯৭টি আসনের ফলাফলের ভিত্তিতে বিজয়ী দলগুলোর চিত্র স্পষ্ট হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি দলীয়ভাবে সর্বাধিক ২০৯টি আসনে জয় পেয়েছে। বিএনপির জোটসঙ্গী গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। জামায়াতের জোটসঙ্গী এনসিপি ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি আসনে বিজয়ী হয়েছে। দুই বড় জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পেয়েছে। এছাড়া সাতজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নির্বাচনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের কোনো প্রার্থীই জয়লাভ করতে পারেনি। এর মধ্যে রয়েছে জাতীয় পার্টি (জাপা), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ আরও বেশ কয়েকটি দল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯টি আসনে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট প্রায় ২ কোটি ৩০ লাখ। শতাংশের হিসাবে ‘হ্যাঁ’ পেয়েছে ৬৮ দশমিক ১ শতাংশ এবং ‘না’ ৩১ দশমিক ৯ শতাংশ।
ফলে নয়টি রাজনৈতিক দল ও সাতজন স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিত্বে গঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ।