বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি জাতীয় পার্টি (জাপা)। ১৯৬টি আসনে প্রার্থী দিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত কোনো আসনেই জয় পায়নি দলটি। এতে জাতীয় রাজনীতিতে জাপার অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সবচেয়ে আলোচিত ফল এসেছে রংপুর-৩ (সদর) আসনে। দীর্ঘদিন ধরে এ আসনটি জাপার ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে আসছিল। রংপুর শহরেই দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর বাড়ি। সে কারণে আসনটিতে দলটির শক্ত ভিত্তি রয়েছে বলে ধারণা করা হতো।
কিন্তু এবারের নির্বাচনে সেই আসনেই বড় ধাক্কা খেয়েছে জাপা। দলীয় চেয়ারম্যান জিএম কাদের তৃতীয় অবস্থানে নেমে গেছেন।
বেসরকারি ফলাফলে দেখা যায়, রংপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৫৭ হাজার ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সামসুজ্জামান সামু পেয়েছেন ৭৪ হাজার ১৭১ ভোট। অন্যদিকে জিএম কাদের পেয়েছেন ৩৭ হাজার ৯৩৩ ভোট।
জানা গেছে, নির্বাচনের দিন জিএম কাদের নিজে ভোটকেন্দ্রে যাননি। তিনি সারাদিন নগরীর নিউসেনপাড়া এলাকার বাসায় অবস্থান করেন। যদিও দলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, ভোটের দিন সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেবেন।
এদিকে জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক ফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান ১ লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৮৫১ ভোট। আর জাপার প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৩৩ হাজার ৯২৭ ভোট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ফল জাতীয় পার্টির জন্য বড় ধরনের সতর্কবার্তা। দীর্ঘদিন ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দলটি এবার সংসদে প্রতিনিধিত্ব হারাতে যাচ্ছে- যা ভবিষ্যৎ রাজনীতিতে তাদের কৌশল ও নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।