বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। বার্তায় মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের পথে ভারত সবসময় পাশে থাকবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলটির এ বিজয়কে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে একই দিনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির বিজয়ে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। পোস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় দেশটি।
আন্তর্জাতিক মহলের এমন অভিনন্দন বার্তা বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ে কূটনৈতিক সম্পর্ক আরও গতিশীল হবে- এমন প্রত্যাশাই জোরালো করছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।