জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৩ জানুয়ারী ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
এক দিন আগেই ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে ৫-১ গোলে হেরে বড় লজ্জায় পড়েছিল বাংলাদেশ। সেই হারের পর শিরোপার দৌড় থেকেও ছিটকে যায় সাঈদ খোদারাহমির দল। তবে তার ঠিক একদিন পরই পাকিস্তানের বিপক্ষে দারুণ জবাব দিল বাংলাদেশের মেয়েরা।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এই ম্যাচে একাই চার গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়া জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি একটি গোল আসে নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে দারুণ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।
এর আগে টুর্নামেন্টের শুরুতে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে কিছুটা ছন্দ হারায় দলটি। এরপর দ্রুতই ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচে জয় পায় সাবিনা-কৃষ্ণারা। নেপালকে ৩-০ এবং শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারায় বাংলাদেশ।
আজ পাকিস্তানের বিপক্ষেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের সপ্তম মিনিটেই কৃষ্ণার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠে গোলমুখে বল বাড়ান মাতসুশিমা সুমাইয়া। ফাঁকায় থাকা সাবিনা খাতুন নিখুঁত ট্যাপে প্রথম গোলটি করেন। এরপর দ্রুতই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সাবিনার পাস থেকে সার্কেলের ঠিক ওপর থেকে বাম পায়ের প্লেসিং শটে দ্বিতীয় গোল করেন নীলা। দশম মিনিটে নৌশিন জাহান গোল করলে ব্যবধান আরও বড় হয়। দুই মিনিট পর পাকিস্তানের গোলকিপারের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন নৌশিন।
প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে পাকিস্তানকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ। সুমাইয়ার পাসে কৃষ্ণা এবং নীলার পাসে অধিনায়ক সাবিনা গোল করলে বড় ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্বিতীয়ার্ধে গোলের তাড়না কিছুটা কম থাকলেও দ্বাদশ মিনিটে সাবিনার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা। কিছুক্ষণ পর আনমোল হিরার উঁচু শটে পাকিস্তান একটি সান্ত্বনার গোল পায়। তবে সাত মিনিট বাকি থাকতে সাবািনার শট গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে দুরূহ কোণ থেকেও আরও একটি গোল করে নিজের চতুর্থ গোল পূর্ণ করেন সাবিনা।
সব মিলিয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার মালদ্বীপের মুখোমুখি হবে সাবিনা-কৃষ্ণাদের দল। সেই ম্যাচে জয় পেলেই সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত হবে বাংলাদেশের।