জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার বিষয়ে আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। লিটন দাস ও সোহানদের নেতৃত্বে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না- এই সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভা শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।”
এর অর্থ হলো, আইসিসি ভেন্যু পরিবর্তন না করার সিদ্ধান্ত জানালেও বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয়। নিজেদের এই অটল অবস্থানের কথা জানিয়ে বিসিবি নতুন করে আইসিসির কাছে ই-মেইলও পাঠিয়েছে বলে জানা গেছে।
এদিকে, ভারত বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে নতুন পদক্ষেপ নিয়েছে বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে সামনে রেখে আইসিসির সঙ্গে যোগাযোগ জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিরাপত্তা ও অন্যান্য উদ্বেগের কারণ দেখিয়ে আগেই ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই অবস্থানে সরকার ও বিসিবি—উভয়ই অনড় রয়েছে। এখন আইসিসির পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট।