বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২০ জানুয়ারী ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সাতজন সংসদ সদস্য পদপ্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটের দিন পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য পৃথক চিঠি পাঠানো হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পাওয়া জামায়াতের অন্য ছয় নেতা হলেন- দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেন, “জামায়াতের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি ফরোয়ার্ড করার নির্দেশ দিয়েছি।”
ইসি সূত্র জানায়, গত ১০ জানুয়ারি জামায়াতের পক্ষ থেকে সাতজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে আবেদন করা হয়। পরদিনই সেই আবেদনে সম্মতি দিয়ে ইসি সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এ ছাড়া গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিতে গত সোমবার পৃথক চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, “সংসদ সদস্য পদপ্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।”
নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের অংশ হিসেবে দেখা হচ্ছে।