জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী, ইতোমধ্যে ২৫৩টি আসনে জোটভুক্ত দলগুলোর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
এই সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোট ৩০টি আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ১১ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির জন্য ২৭টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, এনসিপিকে যেসব আসনে প্রার্থী দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১ এবং মুন্সীগঞ্জ-২।
এ ছাড়া রাজধানী ঢাকা মহানগরের একাধিক গুরুত্বপূর্ণ আসনেও এনসিপি প্রার্থী দেবে। এসব আসনের মধ্যে রয়েছে- ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯ ও ঢাকা-২০।
তালিকায় আরও অন্তর্ভুক্ত রয়েছে গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান এবং নারায়ণগঞ্জ-৪ আসন।
১১ দলীয় জোটের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এনসিপির জন্য বাকি আসনগুলো নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে এনসিপির জন্য ঘোষিত আসনের সংখ্যা আরও বাড়তে পারে।