জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৩ জানুয়ারী ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে এবং প্রেস সচিব হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এএএম সালেহকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
৩ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এবিএম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং এএএম সালেহকে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন দায়িত্ব গ্রহণের আগেও এই দুই ব্যক্তি দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এবিএম আব্দুস সাত্তার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সালেহ শিবলী দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন।
দলীয় সূত্র জানায়, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। নেতৃত্বের সঙ্গে প্রশাসনিক ও গণমাধ্যম সমন্বয় আরও জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, সালেহ শিবলী গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে একই বিমানে দেশে ফেরেন, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।