বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরের এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এনসিপি ইতোমধ্যে নির্বাচনি যাত্রায় পুরোপুরি প্রবেশ করেছে।” তিনি জানান, আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ নেবেন না। বরং দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করবেন। এ লক্ষ্যে তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সময় বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশ ধীরে ধীরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকা ও রাখার বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সে কারণেই তিনি এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, “নিজে সংসদে যাওয়ার চেয়ে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের বড় সংখ্যায় সংসদে পাঠাতে যদি ভূমিকা রাখতে পারি এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে সেটিই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।” তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে, হানাহানি ছাড়াই বাংলাদেশ এই গণতান্ত্রিক উত্তরণ সফলভাবে সম্পন্ন করতে পারবে।
গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কার কার্যকর হলে বাংলাদেশ অন্তত ১০০ বছর এগিয়ে যাবে। সহযোদ্ধাদের নির্বাচিত করতে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে এনসিপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলে তার যোগদানের গুঞ্জন থাকলেও গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানিয়েছিলেন, কোনো দলের হয়ে নয়—স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলেন।