বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৭ ডিসেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নাম সংশোধন ও আংশিক পরিবর্তনের আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ গেজেটে প্রকাশিত এ নির্দেশনায় নামের বানানগত ভুল সংশোধন, আংশিক পরিবর্তন এবং বাংলা-ইংরেজি নামের পারস্পরিক সামঞ্জস্য বজায় রেখে সংশোধনের বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে।
গেজেট অনুযায়ী, নামের বানানজনিত ভুল সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট প্রমাণপত্র দাখিল করতে হবে। এসব প্রমাণপত্রের মধ্যে রয়েছে- অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, পিএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড, জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড এবং সমমানের যেকোনো পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড।
এছাড়া সম্পূর্ণ নাম পরিবর্তন ছাড়া আংশিক সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইন জন্ম নিবন্ধন সনদসহ পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রার কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা বা বিবাহ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট শিক্ষাগত সনদ দাখিল করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলা ও ইংরেজি নামের মধ্যে পারস্পরিক মিল বজায় রেখে সংশোধন করা যাবে। মূল নাম অপরিবর্তিত রেখে অতিরিক্ত শব্দ সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রেও একই ধরনের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে।
এ ধরনের নাম সংশোধন ও আংশিক পরিবর্তনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। নতুন এ নির্দেশনার ফলে এনআইডি সংশোধন প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও নিয়মতান্ত্রিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, নির্দেশনাটি বাংলাদেশ গেজেট, ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে।