এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ এবং শহীদ শরীফ ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক যৌথ পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করতে এবং তার রুহের মাগফেরাত কামনায় এই কর্মসূচি পালিত হবে।
ঘোষণায় আরও বলা হয়, জুমার নামাজ শেষে দেশের সব জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে এরই মধ্যে বিভিন্ন সংগঠন প্রতিবাদ ও কর্মসূচি পালন করেছে।