বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমণ্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির রহস্যজনক মৃত্যু নিয়ে বিবৃতি দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেওয়া বিবৃতিতে এনসিপি জানায়, জান্নাত আরা রুমিকে হত্যার ও ধর্ষণের হুমকি দেওয়ার পর পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী এই নারী রাজনৈতিক কর্মী মৃত্যুর আগে দীর্ঘ সময় ধরে সংঘবদ্ধ সাইবার বুলিং, প্রকাশ্য প্রাণনাশের হুমকি ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। এনসিপির দাবি অনুযায়ী, এসব হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম, মোবাইল নম্বর ও সংশ্লিষ্ট প্রমাণাদি এক মাস আগে, গত ১৩ নভেম্বর, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলেও রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, লাগাতার হুমকি ও সহিংস মানসিক চাপই জান্নাত আরা রুমির মৃত্যুর পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে তারা মনে করে। একজন সাহসী নারী রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে আতঙ্কিত, একঘরে ও মানসিকভাবে বিপর্যস্ত করার এই পদ্ধতিকে তারা একটি ধারাবাহিক রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে।জাতীয় নাগরিক পার্টি এই মৃত্যুর জন্য সংশ্লিষ্টদের নৈতিক ও রাজনৈতিক দায়ের কথা তুলে ধরে অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, জান্নাত আরা রুমির মৃত্যু কেবল একটি ব্যক্তিগত ক্ষতি নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সহিংসতার আরেকটি নির্মম উদাহরণ।শেষে দলটির পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।