ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
১১ ডিসেম্বর ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ণ
শীতের শুরুতেই বাড়তে থাকে ঠান্ডা-কাশি, গলা ব্যথা ও বিভিন্ন সংক্রমণের ঝুঁকি। এসব সমস্যা থেকে প্রাকৃতিক উপায়ে সুরক্ষা পেতে অনেকেই শরণাপন্ন হন মধুর। বিশেষজ্ঞরা বলছেন, শীতের সকালে খালি পেটে এক চামচ মধু শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
পুষ্টিবিদদের মতে, মধুতে রয়েছে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা উপকারী উপাদান। এসব উপাদান শীতের সময় দুর্বল হয়ে পড়া রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখে। নিয়মিত মধু সেবনে শ্বাসনালি পরিষ্কার থাকে, ফলে কাশি ও গলা ব্যথা কমে যায়। এছাড়া মধুর প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা আরও জানান, শীতে শরীরের মেটাবলিজম কিছুটা ধীর হয়ে যায়, ফলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক বা এসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। সকালে মধু খেলে হজমপ্রক্রিয়া সক্রিয় হয় এবং পেট পরিষ্কার রাখে। এতে সারাদিন সতেজ থাকা যায় এবং শক্তি ধরে রাখতে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণেও মধুর উপকারী ভূমিকা রয়েছে। সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে শরীরের অতিরিক্ত চর্বি গলতে সাহায্য করে। ফলে যারা শীতে কম নড়াচড়া করেন বা বাড়তি ওজন নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য এ অভ্যাস কার্যকর হতে পারে।
শীতের সকালে মধুর আরও কিছু উপকারিতা হলো-
• গলা পরিষ্কার রাখে এবং শুষ্কতা কমায়
• রক্ত সঞ্চালন স্বাভাবিক করে
• ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে
• শরীরের ক্লান্তি ও অবসাদ কমায়
তবে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, বাজারে পাওয়া ভেজাল মধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রাকৃতিক বা বিশ্বস্ত উৎসের মধু ব্যবহার করা জরুরি।প্রাকৃতিক এই উপাদানটি শীতের নানা সমস্যা দূর করতে সহায়ক হলেও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মধু সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা মনে করিয়ে দেন বিশেষজ্ঞরা।