জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন—মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে। কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।’
রবিবার বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তিনি যুক্ত হন ভার্চুয়ালি।
ধর্মীয় বিষয়ে রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলো যারা বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার।’
তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারলে দেশে দুর্নীতির লাগাম টেনে ধরবে বিএনপি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে। তারেক রহমানের ভাষায়, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে দেশের ক্ষতি হয়ে যাবে।’
বিএনপির অতীত ভূমিকার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময়ে দেশ যখন সংকটে পড়েছে, তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে। সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।’
স্বৈরাচারী সরকারের অপপ্রচারের পাশাপাশি এখনো একটি রাজনৈতিক দল একই ধারায় অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি জানান, ‘সেই দলের দুজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা সিনিয়র মানুষ, তারা গত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার ওপর শেষ দিন পর্যন্ত আস্থা রেখেছিলেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে।’
প্রতিটি ক্ষেত্রে অরাজকতা ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘সামনে অনেক কঠিন সময় আসছে। প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা থাকতে হবে।’