ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
৫ ডিসেম্বর ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি পূরণে সরকারের ইতিবাচক কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ কারণে চলমান কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করে দ্রুত কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করায় জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করে জানায়—মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বিঘ্ন সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দীর্ঘদিনের দাবি হিসেবে দশম গ্রেড প্রদানের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কাজ ইতিবাচকভাবে সম্পন্ন করেছে এবং সংশ্লিষ্ট পক্ষসমূহকে বিষয়টি অবহিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনোভাবও এ বিষয়ে ইতিবাচক এবং তারা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টির সমাধানে কিছু সময় প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধিদের এসব তথ্য জানানো হলেও তারা রোগীদের জিম্মি করে আন্দোলন অব্যাহত রেখেছেন, যা স্বাস্থ্যসেবার মতো মহান পেশার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এ অবস্থায় সরকারের ইতিবাচক মনোভাব ও অগ্রগতি চলমান অবস্থায় কর্মবিরতির মাধ্যমে রোগীদের সেবাবঞ্চিত করার পথ পরিহার করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় জনস্বার্থবিরোধী এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্ক বার্তাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।