সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৫৩


শ্রীলঙ্কায় ডিটওয়া ঘূর্ণিঝড়ে মৃত বেড়ে ১৫৩, নিখোঁজ ১৯১, আশ্রয়কেন্দ্রে ৭৮ হাজার

৩০ নভেম্বর ২০২৫, ৯:১২ পূর্বাহ্ণ 

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৫৩
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে। এখনো ১৯১ জন নিখোঁজ, যা পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলেছে। সঙ্কট মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শনিবার এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহান্তজুড়ে আরও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্যমতে, ৫ লাখেরও বেশি মানুষ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭৮ হাজারের বেশি মানুষকে প্রায় ৮০০টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনীর হাজার হাজার সদস্য উদ্ধার, ত্রাণ বিতরণ, রাস্তা পরিষ্কার ও আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।

এই মানবিক বিপর্যয় শ্রীলঙ্কার সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: সিনহুয়া, রয়টার্স