জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২১ নভেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
দেশজুড়ে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের ভূকম্পনে নরসিংদীর ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশনে শুক্রবার (২১ নভেম্বর) সকালেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাবস্টেশনের আগুনের কারণে ঘোড়াশাল এসএসসহ এর আওতাধীন সব ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইন বর্তমানে বিদ্যুৎবিহীন রয়েছে।
পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) এক বার্তায় জানায়, ভূমিকম্প-পরবর্তী ক্ষয়ক্ষতি জানতে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। অগ্নিকাণ্ডের পরপরই ঘোড়াশাল সাবস্টেশন বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার প্রভাবে দেশের বিভিন্ন স্থানের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।
পিডিবি জানিয়েছে, সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে—
বিবিয়ানা–২ (সামিট): ৩৪১ মেগাওয়াট
বিবিয়ানা–৩ (বিপিডিবি): ৪০০ মেগাওয়াট (এসটি ১৩৪ মেগাওয়াট)
আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) – এসটি ৭৫ মেগাওয়াট
আশুগঞ্জ প্রিসিরিয়ন: ৫৫ মেগাওয়াট
আশুগঞ্জ টিএসকে: ৫০ মেগাওয়াট
এসএস পাওয়ার ইউ–২: ৬০০ মেগাওয়াট
সিরাজগঞ্জ ইউ–১: ২২৫ মেগাওয়াট (সিসিপিপি এসটি ৭৫ মেগাওয়াট)
ঘটনার পর বিদ্যুৎ বিভাগ, পিডিবি ও সংশ্লিষ্ট সংস্থার প্রকৌশলীরা ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে কাজ শুরু করেছেন। এদিকে আকস্মিক উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়া, লোডশেডিং ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।