জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেশে মোটরযানের ফিটনেস পরীক্ষার প্রক্রিয়া আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে যোগ্য সরকারি ও বেসরকারি মোটরযান মেরামত কারখানাকে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার (ভিআইসি) পরিচালনার জন্য আবেদনপত্র দাখিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিআরটিএ জানায়, ফিটনেস পরীক্ষার কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানকে অবশ্যই সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী বিআরটিএ প্রদত্ত বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে। পাশাপাশি ভিআইসি স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
যোগ্যতার প্রধান মানদণ্ড
কারিগরি সক্ষমতা ও পরিবেশ মানদণ্ড
প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের বিধি অনুযায়ী নিঃসরণ পরীক্ষা ব্যবস্থা, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ সক্ষমতা এবং জরুরি মোটরযান মেরামত সুবিধা থাকতে হবে।
পরিচালনা ও রক্ষণাবেক্ষণ শর্ত
আবশ্যক যন্ত্রপাতি
Automatic Wheel Alignment Machine, Diesel Opacimeter, Speedometer Tester, Gas Analyzer, Chassis Dynamometer, Play Detector, Headlight Tester, Suspension Tester, Side Slip Tester, Roller Brake Tester, LED Display Board, Test Lane Control System, Sound Level Meterসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকতে হবে।
আবেদন জমাদানের শেষ তারিখ
উল্লেখিত শর্তাবলি পূরণ করতে সক্ষম সরকারি-বেসরকারি গ্যারেজ/কারখানাকে ২ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২টা র মধ্যে বিআরটিএ'র চেয়ারম্যান বরাবর (সদর দপ্তর, নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২) আবেদনপত্র দাখিলের অনুরোধ করা হয়েছে।
বিআরটিএ মনে করছে, এই উদ্যোগ দেশের মোটরযান ফিটনেস পরীক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।