শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ভিনিসিয়ুসকে নতুন ভূমিকায় দেখবেন আনচেলত্তি


ব্রাজিল জাতীয় দলে ভিনিসিয়ুস জুনিয়রকে আক্রমণের কেন্দ্রীয় ভূমিকায় খেলানোর পরিকল্পনা করছেন কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, রিয়াল মাদ্রিদের এই তারকা সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে আরও কার্যকর হবেন।

১৩ নভেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ 

ভিনিসিয়ুসকে নতুন ভূমিকায় দেখবেন আনচেলত্তি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ব্রাজিল জাতীয় দলের আক্রমণভাগে নতুন কৌশল আনছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি চান রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে প্রচলিত লেফট উইংয়ের পরিবর্তে খেলাতে কেন্দ্রীয় আক্রমণভূমিকায়।

প্ল্যাকার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন,

“আমি ভিনিসিয়ুসকে বলেছি—যখন তুমি উইংয়ে খেলো, গোল করতে তিন-চারটি ড্রিবল করতে হয়। কিন্তু কেন্দ্রে থাকলে মাত্র একবার সঠিক মুভমেন্টেই গোল পাওয়া সম্ভব।”

তিনি আরও যোগ করেন,

“ভিনিসিয়ুস এখন বিষয়টি বুঝেছে এবং এই অবস্থানে খেলতেও পছন্দ করে। আমরা এমন এক খেলোয়াড়কে পাচ্ছি, যিনি উইংয়ে যেমন বিপজ্জনক, কেন্দ্রে থেকেও তেমনি ভয়ংকর।”

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেও আনচেলত্তি মাঝে মাঝে ভিনিসিয়ুসকে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে ব্যবহার করেছেন, বিশেষ করে পেনাল্টি এরিয়ার আশপাশে। এতে তার গোলের সুযোগ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচে ৮ গোল করেছেন। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট তার ঝুলিতে।

আগামী শনিবার (১৫ নভেম্বর) লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে ভিনিসিয়ুসকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।