জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৪ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
বাংলাদেশে ইন্টারনেট সেবার নতুন গাইডলাইন সংস্কারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটির দাবি, বিটিআরসির প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে দেশে ইন্টারনেটের দাম অস্বাভাবিকভাবে বাড়বে এবং দেশীয় উদ্যোক্তারা সংকটে পড়বেন।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি মো. আমিনুল হাকিম বলেন, নতুন গাইডলাইন অনুযায়ী রেভিনিউ শেয়ারিং ও উচ্চ লাইসেন্স ফি আরোপ করলে ব্রডব্যান্ড সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এর ফলে ৫০০ টাকার ইন্টারনেট সংযোগে ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে ২০০ টাকা অতিরিক্ত খরচ হবে।
তিনি আরও বলেন, এতে শুধু গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন না, বরং শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়বে। সরকারের প্রস্তাবিত টেলিকম নীতিমালা সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি “শাটডাউন” হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আইএসপিএবি সাত দফা দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে—
১।সেলুলার অপারেটরদের ওয়াইফাই ও ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস সেবা বাতিলের দাবি ।
২।হোম বা অফিস প্রাঙ্গণে ফাইবার ডেপ্লয়মেন্টের অনুমতি প্রত্যাহার ।
৩।ওয়াইফাই/আইএসএম ব্যান্ডের বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করা ।
৪।অবকাঠামো শেয়ারিং নীতিমালা স্পষ্ট করা ।
৫।এফটিএসপি রেভিনিউ শেয়ারিং ও সোশ্যাল অবলিগেশন ফান্ড বাতিল বা পুনর্বিবেচনা ।
৬।আইপিটিএসপি এসএমএস ও মোবাইল ডায়ালার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা ।
৭।জেলা ও কেন্দ্রীয় এফটিএসপি লাইসেন্সধারীদের মধ্যে বৈষম্য দূর করা ।