জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৫ আগস্ট ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আলিপুর গোরস্থান জামে মসজিদের সামনে থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হলে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীর এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় অভিভাবক পরিষদের অন্যতম সদস্য শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী, কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, ফরিদপুর-৪ আসনের রিকশা প্রতীকের প্রার্থী সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, যুব মজলিস সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, ছাত্র মজলিস সভাপতি মোল্লার রুহুল আমিন ও শ্রমিক মজলিস সভাপতি মুফতি নুরুল ইসলাম। এ সময় ফরিদপুরের বিভিন্ন থানা দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গত ১৬ বছরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। তারা বলেন যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের কাছে পুরো জাতি কৃতজ্ঞ। এ স্বাধীনতা যেন বিপন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী দিনে স্বৈরাচার মুক্ত দেশ গড়তে হবে। জালেমদের বিরুদ্ধে সবাইকে থাকতে হবে এজন্য মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে পরবর্তী পর্বে গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সভাস্থলে এসে উপস্থিত হয়।