শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ান বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ফরিদপুর জোনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


৩০ জুলাই ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ান বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ফরিদপুর জোনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রেট শিডিউল বৃদ্ধির দাবিতে ‌বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ান বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ফরিদপুর জোনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ‌বেলা ১২:৪৫ মিনিটে‌ বাংলাদেশ পল্লী বিদ্যুৎয়ান বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ফরিদপুর জোনের উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় ‌ পুরাতন রেড সিডিউল বাতিল পূর্বক ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবীতে শহরের ঝিলটুলির‌ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ফরিদপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ‌ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ান বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ফরিদপুর জোনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ সভাপতি এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানব বন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে পুরাতন রেট সিডিউল বাতিল পূর্বক রেট সিডিউল ৮০% বৃদ্ধির জোর দাবী জানান। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য মানববন্ধন কর্মসূচি শেষে উল্লেখিত নেতৃবৃন্দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদুর রহমানের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।