জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৩ জুলাই ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে সহকারি পরিচালক ওষুধ প্রশাসনের মোহাম্মদ শরিফুল ইসলামের বিদায় সম্বর্ধনা এবং নবনিযুক্ত ড্রাগস সুপার মোঃ রোকনুজ্জামানের শুভ আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেনের লোচনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য নাদিম হোসেন, মোহাম্মদ মোস্তফা জামান জুয়েল, মোস্তফা মাহফুজ বুলু, মোহাম্মদ সাইদুর রহমান মানিক , খন্দকার পলাশ, বেনজির আহমেদ তাবরীজ ও মোহাম্মদ মতিউর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা ঔষধ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করেন । পাশাপাশি অবৈধ ঔষধ বিশেষ করে ফুড সাপ্লিমেন্ট এর ব্যাপারে নব নিযুক্ত ড্রাগ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা চিকিৎসকের রোগীর ব্যবস্থাপত্র অবৈধ ওষুধ না লেখার জন্য অনুরোধ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ঔষধ প্রশাসনকে অনুরোধ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আশরাফুজ্জামান দুলাল ।