ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী-এমপি ও কর্মকর্তাদের বন্দিজীবন, কারাগারে রয়েছেন যারা
২৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলের অংশবিশেষ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযানে অংশ নেয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৪৪ জন, রমনা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন এবং ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি জিপ গাড়ি, নগদ ১২ হাজার ৩৯৫ টাকা ও ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।