সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
পুলিশি তৎপরতা •

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, ৫৪১ জন গ্রেফতার


রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৪১ জনকে গ্রেফতার এবং ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ। অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা, পাঁচটি গাড়িসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

৯ নভেম্বর ২০২৬, ২:৪২ অপরাহ্ণ 

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, ৫৪১ জন গ্রেফতার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গুলি, যানবাহন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৭ জন, ওয়ারী বিভাগে ৬৭ জন, লালবাগ বিভাগে ৬১ জন, মতিঝিল বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। পাশাপাশি ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা, চারটি বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।